শুরু চিন্তা
বর্ষ হিসেবে সময়টি ছিল ২০০০ সাল। মসজিদ সংলগ্ন মক্তবের ছাত্র-ছাত্রী সংখ্যা প্রতিনিয়ত কমছে। কারণ অনুসন্ধানে জানা গেল, মানিকগঞ্জ শহরে সকালে কিছু কিন্ডার গার্টেন স্কুলের যাত্রা শুরু হয়েছে। তাই সকালের মক্তব ছেড়ে শিশুরা সকালের কিন্ডার গার্টেন স্কুলমুখী হয়েছে। এমতাবস্থায় মুসলিম সন্তানদের ইসলামী শিক্ষা ও তাহযীব-তামাদ্দুন ধরে রাখার জন্য এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিনের আজান-নামাজের দায়িত্বের বাহিরে অলস সময় কাজে লাগানোর জন্য পরিকল্পনা করতে থাকি। একটি নতুন শিক্ষা কারিকুলাম তৈরির চিন্তা মাথায় আসে। আমি মক্তবের আরবীর পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ইত্যাদি বিষয় সংযোজন করে মূল ধারার শিক্ষা কার্যক্রমের মতো একটি নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করি। প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি প্রতিষ্ঠানের নাম হিসেবে “আইডিয়াল প্রাইমারি স্কুল” রাখা হয়। অতঃপর ২০০৩ সালে মসজিদ ও মক্তবের পাশাপাশি আইডিয়াল প্রাইমারি স্কুলের কার্যক্রম শুরু করা হয়।
ভবিষ্যতে আরও উজ্জ্বল ভূমিকা রাখার প্রত্যয়ে....
আব্দুল গাফ্ফার ফরিদ

No comments